---আচ্ছা তুমি এমন কেন?
--কেমন?
---মানে তুমি এত আনরোমান্টিক কেন?
--আনরোমান্টিক কেন বললা।
---আনরোমান্টিক বলব না তাহলে কি
বলব।
--কত মেয়ের বয়ফ্রেন্ড তার গার্ল
ফ্রেন্ডের হত ধরে ঘুরাঘুরি করে।
তারা আদর করে বুকে জরিয়ে নেয়।
কিন্তু তুমি এসবের কিছুই কর না।
এখন বল তোমাকে কি বলা উচিত।
-
--ওকে এই কথা....
দেখ বিবাহের আগে এইসব অপবিত্র।
যার মাঝে শুধুই নোংরামি থাকে।
আজ যদি তোমার হাত ধরতে চাই
তাহলে কাল অন্য কিছু চাইব।
পরশু হয়ত তোমাকে একা কাছে পেতে
চাইব।
তার থেকে হাত না ধরাই ভাল।
-
--হইছে হইছে আর জ্ঞান দিতে হবে না।
আসছে জ্ঞান দিতে।
আচ্ছা তুমি এত বেশি বুঝ কেন।
-
--বেশি কই বুঝলাম তোমার কথার
উত্তরটা দিলাম।
এটাকে কি বেশি বুঝা বলে।
-
--হুম।এটাকেই বেশি বুঝা বলে।
-
--কথা হচ্ছিল হিরু অালম ও কথাকলির
মধ্যে |
-
--তাদের মাঝে আজ প্রায় এক বছরের
রিলেশন।
হিরু অালম বর্তমানে একটা প্রাইভেট
কম্পানিতে চাকরি করে আর কথাকলি
অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্রী।
তাদের এই এক বছরের রিলেশনের
মাঝে | হিরু অালম একদিনও কথাকলির
হাত পর্যন্ত ধরে দেখেনি কারন
বিবাহের আগে নাকি এগুলা
নোংরামি।
-
কথাকলি হিরু অালমের হাতটা একবার
ধরার জন্য
অনেক চেষ্টা করেছে।কিন্তু
প্রত্যেকবারই বিফল হতে হয়েছে।
-
আজ থেকে প্রায় এক বছর আগের কথা
আবির সদ্যপ্রাপ্ত পড়ালেখা শেষ করে
চাকরিতে জয়েন করেছে মাত্র |
অফিসটা ছিল তার বাসা থেকে
অনেক দুরে। তাই বাসা থেকে বাসে
করে আসা যাওয়া করতে হত।
-
একদিন বাসে করে অফিস যাচ্ছিল।
পাশের সিটে বসা ছিল একটি মেয়ে
(মেয়েটি ছিল কথাকলি)। কেন জানি
হিরু অস্ততি বোধ
করছিল | কিন্তু কিছু করার নেই |
-
বাসে সিট ছেড়ে দিলে পুনরায় সিট
পাওয়া খুব
কষ্ট। তাই সে বসে রইল।
কিন্তু বাস ভাড়া দিতে গিয়ে দেখল
তার মানিব্যাগ চুরি হয়ে গেছে।
-
এখন কি করবে।কন্ডাকটরকে বুঝালেও ত
সে বুঝবে না।
-
পাশে বসা মেয়েটি বেপারটি বুঝতে
পেরেছিল |
তাই মেয়েটি ভাড়া দিয়ে
দিয়েছিল।
-
--পরের দিন থেকে হিরু মেয়েটিকে
অনেক
খুজেছে তার টাকাটা ফেরত দেবার
জন্য কিন্তু খুজে পায়নি।
-
হঠাৎ মেয়েটিকে খুজে পেলো তার
কাজিনের বিয়েতে।
-
মেয়েটি নাকি তার বান্ধবী।
সেই থেকে তার সাথে পরিচয়।
যা প্রথমে বন্ধুতে পরিনত হয়।
পরে ভালবাসায় রূপ লাভ করে।
-
তাদের এই সম্পর্ক তাদের দুই পরিবার
মেনে নেয়।
দুই পরিবারের সম্মতি সাপেক্ষে
তাদের
বিবাহসম্পন্ন হয়।
-
রাত দশটা তারা পাশাপাশি বসে
আছে। কারো মুখে কোন কথা নাই।
-
আজ তাদের বাসর ঘর।
অনেকক্ষন চুপ থাকার পর আবিরই প্রথম
বলতে শুরু করল...
--একটা কথা বলি।
.
--হুম বল।
.
--তোমার হাতটা একটু দিবে।
.
--কেন হাত দিয়ে কি করবা।
.
--ধরব।
.
--না দেয়া যাবে না।
বিবাহের আগে যেহেতু ধরনি।
তাহলে এখনও ধরতে হবে না।
-
ওই সময় ধরার মাঝে আর এখন ধরার
মাঝে অনেক পার্থক্য আছে।
সেই সময় তুমি আমার ছিলে না।
এখন তোমাকে একেবারে নিজের
করে নিলাম।
যা একমাত্র আল্লাহ ছাড়া
আর কেউ তোমাকে আমার কাছ
থেকে নিতে পারবে না।
-
আসছে আমার জ্ঞান দাতা নাও ধর
হাত। বউ এর হাত ধরবা তার আবার
অনুমিত
নিতে হবে।
-
এইভাবে চলতে থাকে তাদের
বিবাহের
পর ভালবাসা |
Friday, 16 September 2016
হিরু অালমের প্রেম
নামহীন গল্প
.
:- তোমাকে না বলছি অন্য ছেলেদের
সাথে কথা বলতে না..!??
- > ওরা আমার ফ্রেন্ড ৪-৫ বছর এক সাথে
পড়েছি কথা না বললে কি হয়।
:- তুমি নিষেধ করার পর আমি তো কোন
মেয়ের সাথে কথা বলিনি। তুমি
তোমার মেয়ে বন্ধুদের সাথে কথা
বলো সমস্যা নেই কিন্তু ছেলে বন্ধুদের
সাথে কোন কথা বলবে না এটা আমি
পছন্দ করি না।
- > তোমার পছন্দ অপছন্দে আমার কিছু
যায় আসে না,তুমি ছাড়াও আমার
পার্সোনাল লাইফ আছে যা আমি
এড়িয়ে চলতে পারবো না।.!!!
:- কি..!!!!!!? আমি ছাড়া তোমার অন্য
পার্সোনাল লাইফ..!!?? আমি তোমার
স্বামী আমার কি তোমাকে কিছু
বলার, নিষেধ করার অধিকার নেই।.??
- > বেশী অধিকার ফলাতে এসো না।.!!
:- সরি, তোমাকে নিষেধ করা ভুল হইছে
আমার ক্ষমা চাই। ক্ষমা করে দিও
আমায়।
.
নিধির কথা শুনে আবির খুব কষ্ট পেলো।
আবির কল্পনাও করেনি এমন কথা বলবে
বা বলতে পারে নিধি।নিজের
অজান্তেই কয়েক ফোটা অশ্রু গড়িয়ে
পড়লো । নিধিকে আবির অনেক অনেক
বেশী ভালবাসে।
.
- > কি ব্যপার না ঘুমিয়ে অমন করে কি
দেখছ।..?
:- আচ্ছা নিধি ধরে নেও আমি নেই.!
আমাকে ছাড়া থাকতে পারবে।.?
- > কেন কোথায় যাবে তুমি.!!??
:- এমনি ধরে নেও মানুষ এই আছে এই নাই
কখন কি হয় বলা তো যায় না, আমায়
ছাড়া একা থাকতে পারবে।.!!?
- > এসব কি বলতেছ ঘুমাও তো।
:- আমার কথা কি মনে পড়বে।.!!?
- > না একটুও মনে পড়বে না।
:- আমি তোমার যোগ্য নই তাই না..!!!?
- > আমার এসব একটুও ভাল লাগছে না
ঘুমাও আর একটা কথাও বলবে না।
নিধি ওপাশ ফিরে ঘুমিয়ে পড়লো।
.
সকাল বেলা চোখ খুলতেই নিধি
দেখতে পেলো আবির ওর দিকে চেয়ে
আছে। আবিরের চোখ দুটো লাল
পরিস্কার বোঝা যাচ্ছে রাতে ঘুমায়
নি আবির।
- > কি ব্যপার সারারাত ঘুমাও নি.!?
:- হুম, ঘুমিয়েছিতো একটু আগে উঠলাম।
- > তুমি তো আমার আগে উঠো না আজ
কেন.?
:- না এমনি।
আবির কখনোই নিধির সাথে মিথ্যা
বলেনা সেটা যেই বিষয় হোক। কিন্তু
নিধি স্পটই বুঝতে পারলো আবির
মিথ্যে বলছে আবির সারারাত
ঘুমায়নি ।
.
আবির প্রতিদিন বের হবার সময় নিধির
কপালে চুমু খেয়ে বের হয়। আজ দুবার চুমু
খেলো অন্য দিন হাসিখুশি যায় আজ
চুপচাপ চোখে পানি ছলছল করছে।
:- যাই বাবু। (কয়েক পা এগিয়ে গিয়ে
আবার ফিরে আসলো)
- > কি হলো কিছু ফেলে গেছো.!?
:- না।
- > তবে..!?
কিছু না বলে নিধিকে জড়িয়ে ধরলো
কপালে আবার চুমু খেলো।
:- লক্ষী হয়ে থেকো বাবু। ( নিজেকে
কনট্রোল করতে পারছে না আবির আর
কিছু না বলে চলে আসলো)
নিধির চোখে পানি। নিধি ভাবছে
আবির এর কি হলো ও তো এমন না।
আবির কে খুব ভাল করেই চিনে নিধি
প্রেম করে বিয়ে হয়েছে ওদের। আবির
নিধির চেয়ে পড়াশোনায় কম। কিন্তু
নিধি জানে আবির ওকে নিজের
চেয়েও বেশী ভালবাসে। আবির
নিধিকে অনেক বার বলেছে আমি কি
তোমার যোগ্য.!!? দেখো আবির
ভালবাসা যোগ্যতা দিয়ে হয় না তুমি
আর এসব কথা বলবে না। নিধি আবিরের
অনেক কথাই মানতে চাইতো না যুক্তি
দেখানোর চেষ্টা করতো। আবির কিছু
বলতো না জোর করতো না।
.
বিছানা ঠিক করতে যেয়ে নিধি
একটা চিরকুট পেলো।
আবিরের লিখা।
" বাবু তোমাকে ছাড়া থাকা কষ্টের।
তোমার সাথে অন্য কাউকে দেখা
আরো অনেক অনেক বেশী কষ্টের যা
আমি নিতে পারবো না/ পারছি না।
আমি চেষ্টা করেছি কিন্তু তোমাকে
ফিরাতে পারিনি। হয়তো আমার কোন
মূল্য নেই এখন আর তোমার কাছে তাই
চলে যাচ্ছি ............ আজ থেকে তুমি
স্বাধীন, মুক্তো। বাবু 'আমার কথা মনে
পড়লে আকাশের তারাঁর দিকে
তাকাবে সবচেয়ে উজ্জ্বল তারাঁ টাই
আমি' দূর থেকে তোমায় দেখবো কথা
বলবো আমার বাবুটার সাথে। লক্ষী
হয়ে থেকো, ভাল থেকো।"
.
সাথে সাথে আবিরের মোবাইলে কল
দিলো নিধি মোবাইল বন্ধ। কি করবে
বুঝতেছেনা নিধি আবির অন্য
ছেলেদের তুলোনায় খুব বেশী
ইমোশনাল। নিধি ফ্যামিলির সবার
কাছে কলল দিলো। সবাই আবিরের
নাম্বার বন্ধ পাচ্ছে।.!! নিধি
কাঁদতেছে সবাই আবির কে খুঁজতেছে।
৪-৫ ঘন্টা পর খবর পাওয়া গেলো
আবিরের লাশ হাসপাতালে.! রোড
এক্সিডেন্টে মারা গেছে আবির।
নিধি পাথর হয়ে গেল নিধি জানে
এটা এক্সিডেন্ট না আবির আত্যহত্যা
করছে। আর এ জন্য দায়ী নিধি।
.
নিধি এখন রাত হলেই ছাদে গিয়ে
বসে থাকে আবিরের সাথে কথা
বলার জন্য। ছাদে গিয়ে সবচেয়ে
উজ্জ্বল তাঁরা টার দিকে তাকিয়ে
থাকে আর কথা বলে।
" বাবু কেমন আছো তুমি আমাকে
ছেড়ে.? বাবু আমি এখন কারো সাথে
কথা বলি না। শুধু তোমার সাথে বলি
আমি শুধু তোমার বাবু। আমি তোমাকে
অনেক কষ্ট দিছি বাবু তাই না। আমি খুব
পচা। কি বললে.?? আমার বাবু টা পচা
না। তাহলে আমাকে একা রেখে চলে
গেলা কেন।!?" এভাবেই প্রতিদিন
নিধি কথা বলে আবিরের সাথে।
.
নিধি কে ডাঃ দেখানো হয় আস্তে
আস্তে নিধি কিছুটা স্বাভাবিক হয়।
নিধি বিকাল হলেই ছাদে গিয়ে বসে
থাকে আবিরের জন্য.......................!!!!!
.
(প্রিয় মানুষ টাকে হারালে বুজবেন
সে কি ছিল, প্রিয় মানুষ টাকে আগলে
রাখুন)
||
অতঃপর শুধুই আমাদের গল্প
রাহাত আজ আমার অফিসে
এসেছিলো। তানি যদি রাজি থাকে
তাহলে ও নাকি আবার তানিকে
নিতে চায় সব মিটামাট করে। এও বলে
গেল যদি তানি চায় তবে তিথীকেও
ও মেয়ে বলে মনে নিবে। অনেক কিছু
বলে আমায় শাসিয়ে গেলে যে
তানিকে ও আবার পেতে চায়। আমার
মাথা কিছুতেই কাজ করছে না। আজ
যদি আবার তানিকে নিবে তবে কেন
রাহাত বিয়ের ১২ দিন পরে তানিকে
ছেড়ে পালিয়েছিলো??
.
আমি রাহাত আর তানি সেম
ইউনিভারসিটিতে সেম ইয়ারে
পড়তাম। আমরা তিনজন অনেক ভালো
বন্ধু ছিলাম। কিন্তু তানি আর
রাহাতের সম্পর্ক ছিলো বন্ধুত্বের
চেয়ে অনেক খানি বেশিই। ওরা একে
ওপরকে খুব ভালো বাসতো। ওদের জুটি
ছিলো ক্যাম্পাসের ঈর্ষা জাগানো
জুটি। এদিকে আমিও তানিকে
অনেকখানি ভালোবাসতাম। কিন্তু
বলতে পারি নি কারণ ওতো রাহাতকে
ভালোবাসতো।
ওদের সম্পর্কটা ওদের দুজনেরই পরিবারই
জানতো। তাই ফাইনাল ইয়ারের শেষ
হওয়ার কয়েকমাস পর ওদের দু পরিবারের
সম্মতিতে ওদের বিয়ে দিয়ে দেয়।
আমার দুর্ভাগ্য নিজেই সব কিছু করতে
হয়েছিলো ওদের বিয়ের। তারপরও
এতটুকুও কষ্ট পাই নি কারণ তানি তো
সুখে থাকবে এটা ভেবে।
ওদের বিয়ের ১২ দিন পর সকালে ফোন
আসে আমার ফোনে তানিদের বাসা
থেকে যে তানি নাকি সুইসাইড করতে
চেয়েছিলো গত রাতে!!!
এখন হাসপাতালে ভর্তি আছে!!
আবাক এবং অনেক টেনশন নিয়ে চলে
গেলাম হাসপাতালে। গিয়ে যা
শুনলাম তানির মায়ের নিকট হতে
তাতে রাহাত নামের জানোয়ারটার
উপর অনেক রাগ হচ্ছিলো।
ও নাকি কাউকে কিছু না বলেই স্কলার
সিপে কানাডা চলে গিয়েছে
তানিকে ডির্ভোস দিয়ে!!
জানোয়ার টা না অনেক
ভালোবাসতো তানিকে,?
স্বার্থের কাছে সব শেষ করে দিলো !
ওকে পেলে আমি মনে হয় তখনই খুন
করতাম।
আর তানির অবস্থাটা না হয় আর নাই
বর্ণনা করলাম।
ওর জ্ঞান ফিরা মাত্র আমি ওর কাছে
গেলাম। মেয়েটা আমায় দেখে
নিরবে অশ্রুবিসর্জন দিচ্ছিলো। না এই
চোখে তখন অশ্রু একদমি আমি দেখতে
চাইতাম না। সময় এসেছিলো একটা
অসহায় ভালোবাসাকে সহায় দেওয়ার
তাই সময় না নিয়ে ওর একহাত মুঠির
মধ্যে নিয়ে আরেক হাত ওর মাথায়
বুলিয়ে বলেই ফেললাম
পাগলি তুই আমায় বিয়ে করবি!!!!!!!!
ও কিছু না বলে কান্নার পরিমাণটা
আরো বাড়িয়ে দিলো। হয়তো এবার
অনেক ভরসা পেয়েছে সব হারিয়ে।
অনেক কাঁদছিলো মেয়েটা সেদিন।
আমিও ওকে বলে দিলাম আজ যতটুকু
কাঁদার কেঁদে নাও কারণ এরপর আর
কাঁদতে দিবো না। হুম এর পর ৩ টা বছর
পেরিয়ে গেছে আমি আমার কথা
রেখেছি ওর চোখে আর এক ফোঁটাও
অশ্রু ঝরতে দেই নি। যদিও তানি আমার
সাথে সহজ হতে একটু সময় নিয়েছিলো।
কিন্তু পরে সব ভুলে আমায় এতটাই
ভালোবাসছে যে আমার জীবনটাই
স্বার্থক মনে হচ্ছে। এখন অনেক সুখে
আছি আমরা আমাদের তিথীকে
নিয়ে। তিথী আমাদের মেয়ে ওর বয়স ২
বছর। তিথীকে নিয়েই আমরা দুজন
আমাদের স্বপ্নের পৃথীবি রাঙ্গাচ্ছি।
কিন্তু হঠাৎ করেই রাহাত নামের
দুঃস্বপ্নের আগমন।
.
এগুলো অতিত ভাবতে ভাবতেই অফিস
থেকে বাড়ি ফিরলাম। অনেক
দুঃশ্চিন্তা হচ্ছে তানি যদি
রাহাতের কথা জানে তবে কি ওচলে
যাবে আমায় ছেড়ে??
তিথীকেও কি নিয়ে যাবে সঙ্গে
করে??
আমার আর ভাবতেই ভয় হচ্ছিলো।
এগুলো প্রশ্ন নিয়ে বাসায় ঢুকলাম।
তানির মুখের দিকে চাইতেই ভয়
হচ্ছিলো! ওকি সব জেনে গেছে। একটু
পর বুঝলাম না ও এখনো কিছু জানে নি।
আর জানতেই বা কতক্ষণ। আগামিকাল
হয়তো সব জেনে যাবে তারপর চলে
যাবে। সারা রাত ঘুমাতে পারি নাই।
অনেক জোরে জড়িয়ে থাকলাম ওদের
মা মেয়েকে। হারানোর একটা ভয়
ছিলো আমার।
.
কখন যে ঘুমায় গেছি বলতে পারবো না।
তবে ঘুম ভাঙ্গলো তিথী মণির চেঁচা
মেচিতে। উঠে দেখি ৮ টা বেজে
গেছে। তানিও রুমে নেই। তাই তিথী
কে বললাম মামাই কোথায়??(তিথী ওর
মাকে মামাই আর আমায় বাবাই বলে
ডাকে)!!!!!
ও বললো বাবাই ঐ যে টেবিলকে
দিকে তাকিয়ে বললো এই কথা।
বিছানা থেকে উঠে টেবিলে গিয়ে
দেখলাম একটা চিঠি।
আমার আর বুঝতে বাকি রইলো না
তানি সাথে মনে হয় রাহাতের
যোগাযোগ হইছে। আর ও ওর পুরোন
ঠিকানায় পাড়ি দিয়েছে।
তাইবলে মেয়েটা আমাদের ৩ বছেরর
সম্পর্ক আর তিথীকেও ভুলে গেল??
চিঠিটা খুলতে ইচ্ছা করছিলো না তবুও
খুললাম লেখা আছে -
মামুন তুমি তিথীকে দেখে রাখ।
রাহাত দেশে এসেছে আমায় বলো নি
কেন? আমি যাচ্ছি পুরনো হিসাব
মেটাতে।"
আমার আর ভাবতে ভালো লাগছিলো
না। শুধু এতটুকুই মনে হচ্ছিলো মেয়েটা
সব ভুলে গেল???
.
এর পর বিছানায় গিয়ে বসলাম। তিথীর
মুখের দিকে চাইলাম দেখি মেয়েটা
শান্তভাবে চেয়ে আছে। তারপর
তিথী বললো বাবাই মামাই ?
প্রশ্নটা শুনে আমার চোখ দিয়ে পানি
ঝরতে লাগলো। (দেখি আমার মা টাও
কাঁদছে! তানি বা আমায় কাঁদতে
দেখলেই তিথীও কেঁদে দেয় আর ওর
কান্না তানি ছাড়া কেউই থামাইতে
পারে না।)
তাই আমি ওকে থামানোর জন্য বললাম
"মা মণি তোমার আম্মু একটু পরেই চলে
আসবে আর তুমি কিছু খাবা??
তিথী মণি বললো - হুম ক্ষুধা!
তাই আমি আর দেরি না করে ওকে
টিভিতে কার্টুন দেখতে বসিয়ে
রান্না ঘরে গেলাম ডিম ভাজতে।
টিভি রুম থেকে তিথীর জোরে
জোরে হাসির আওয়াজ আসছিলো টম
এন্ড জেরি দেখছে আমার মেয়েটা আর
এই কার্টুন দেখে ও এতো মজা পায় যে
জোরে জোরে চেঁচামেচি করে আর
হাসে!!!
আর এদিকে আমি ১০টা ডিম ভাঙ্গলাম
কিন্তু একটাও ভাজতে পারলাম না!!!!!
অবশেষে একটা ডিম কোন রকম ভেজে
তিথীর কাছে আসলাম খাওয়াতে।
এসে দেখি মেয়েটা লাফালাফি
করে রুমটা খারাপ করে ফেলছে।
তারপর টিভি অফ করে যেই খাওয়াতে
যাবো ওমনি কলিং বেল বাজলো। এই
সময়ে কে আসলো ভেবে দরজা খুলে
দিয়ে আবাক হলাম দেখি তানি
রাগি লুক নিয়ে দাড়িয়ে আছে!!!!!
ভাবলাম অবাক হওয়ার কি আছে কিছু
হয়তো ফেলে গেছে তাই নিতে
আসছে।
আমায় সরতে বলার পরও যখন দেখলো
ভেবলার মতো দাড়িয়ে আছি তখন ও
ধাক্কা মেরে ঘরে ঢুকে আগে
তিথীকে কোলে নিলো। তিথীর
কিসেই আনন্দ!! মনে হয় মামাই ই সব।
বাবাই যে কি কষ্ট করে ডিম ভাজি
করে খাওয়াচ্ছে তার কোন দামই নেই??
ডিম ভাজা আর রুমের অবস্থা দেখে
তানি আমায় ঝাড়তে শুরু করলো এই বলে
যে -খুব তো বড় বড় কথা বলো আর এখন
দুঘন্টার জন্য তিথীকে সামলাতে
পারো না?? বলতে বলতে তিথীকে
নিয়ে রান্না ঘরে গেল ওকে
খাওয়াতে। আমি আর কথা না
বাড়িয়ে রুমে চলে গেলাম।
.
আধা ঘন্টা পর ঘর গুছিয়ে তিথীকে
খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে রুম
আটাকিয়ে দিতেই আমি ঝগড়ার
পূর্বাভাস পেলাম তাই অন্যদিক হয়ে
ঘুমানোর চেষ্টা করতেই তানি
চেঁচিয়ে আমায় উঠতে বললো।
কি আর করা উঠলাম। উঠতেই তানি
বলতে শুরু করলো -
তানি - রাহাত এসেছে আমায় বলো
নি কেন??
আমি -...............!
তানি - কি হলো উত্তর দাও? রাহাত
তোমার অফিসে গিয়ে তোমায় কথা
শুনাতো আর তুমি সেগুলো বসে বসে
শুনতে??
আমি - কি করতাম আমি??
তানি - জানোয়ারটার গালে তখনই
কষিয়ে চড় দিতে পারলে না!
আমি - তুমি চলে আসলে যে??!!!!
তানি -!!!!!!!! তুমি আমায় এই চিনলে??!
গিয়েছিলাম জানোয়ারটার গালে
চটি মারতে!!!!(মনে মনে খুশিই হলাম
আমার কাজটা ওই করছে এটা ভেবে)
আমি - আমায় ছেড়ে আর তিথী মণিকে
ছেড়ে কখনো যাবে না কথা দাও?!!!
তানি কথাটা শুনা মাত্র আমার বুকের
মাঝে ঝাঁপ মেরে এসে পড়লো! আর
কিল মারতে থাকলো। আমিও কষে
জরিয়ে ধরলাম পাগলিটাকে। কখনো
হারিয়ে যেতে দিবো না।
আর মনে মনে বলতে লাগলাম তিথী
মণি এসে দেখে যাও তোমার মামাইও
কাঁদছে তোমার মতো আর এই কান্না
কেবল মাত্র তোমার বাবাই ই
থামাতে পারে এই পৃথীবিতে!
অসমাপ্ত ভালোবাসা।
ঈদ বা ঈদের ছুটি এখন আর আগের মতো
ভালো লাগে না রুদ্রের কাছে।
ছোটবেলায় যে আনন্দটা হতো এখন আর
নেই সেটা। ছোটবেলার দিনগুলো খুব
মিস করে সে। তাই সে ঠিক করলো দূরে
কোথাও গিয়ে বেড়িয়ে আসবে।
উদ্দেশ্য সিলেট। হাতে আছে ৪,০০০
টাকা। আরও টাকা লাগবে তাই সে
তার খুব কাছের মানুষকে ফোন করে।
কাছের মানুষটি আর অন্য কেউ নয়। তার
আংকেল। মা-বাবা মারা যাওয়ার পর
তার এই আংকেল তাকে মানুষ করে বড়
করে তোলে। মা-বাবার দায়িত্ব
পালন করে চলেছে। ফোন করল তার
আংকেলকে-
রুদ্রঃ আমার কিছু টাকা লাগবে।
বেড়াতে যাবো।
আংকেলঃ কোথায় যাবি?
রুদ্রঃ সিলেট। ৪,০০০ টাকা আছে। আরও
লাগবে। দিতে পারবেন?
আংকেলঃ তোকে আমি কোনোদিন
মানা করেছি? দিতে পারবেন কিনা?
এভাবে বলছিস কেন? যা লাগবে
নিয়ে যাবি। বেশী লাগলে বেশী
নিবি।
রুদ্রঃ ১০,০০০ টাকা হলে চলবে। আমার
কাছে ৪,০০০ আছে।
আংকেলঃ বুঝলাম। আমি তোর
একাউন্টে দিয়ে দিচ্ছি। তুলে নিস।
সাবধানে যাস। আর টাকা লাগলে
ফোন করিস।
রুদ্রঃ আচ্ছা। বাই।
...
...
...
পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ল
রুদ্র। সৌদিয়া কাউন্টারে গিয়ে
সিলেটের টিকিট করল। ৯:৩০ টায় বাস।
এত পথ জার্নি করবে, কিছু খাবার
নিয়ে নিল সে।
এরি মধ্যে বাস এসে গেছে। সে উঠে
বসল। যাত্রী যারা ছিলো তারা ও
বসল যে যার জায়গায়। কিন্তু রুদ্রের
পাশের সিটটা খালি। বাস চলতে শুরু
করল। কিছুক্ষণেরর মধ্যে রুদ্র ঘুমিয়ে পড়ল।
প্রায় ১ ঘণ্টা পর তার ঘুম ভাঙ্গল। দেখে
পাশে একটা মেয়ে। এতটা গ্রাহ্য করে
খেয়াল করে নি সে। আবার ও ঘুমিয়ে
পড়ল।
..
..
..
একটু পর ওর মনে হলো ওর চোখে চশমাটা
নেই। কেমন যেন হালকা আর খালি
খালি লাগছে। চোখ মেলে দেখে
মেয়েটি ওর দিকে একদৃষ্টে তাকিয়ে
আছে। চোখের পলক ফেলছে না। রুদ্র
অবাক হয়ে তাকিয়ে দেখে, এ যে
ইতি। রুদ্রের ইতি।
রুদ্রঃ ইতি তুমি? এই বাসে?
ইতিঃ মামার বাসায় যাচ্ছি। তুমি?
রুদ্রঃ সুখ খুঁজতে যাচ্ছি। সিলেটে।
ইতিঃ ঘুমানোর সময় চশমাটা খুলো না,
বাচ্চাদের মতো ঘুমাও। আগের মতই
আছো দেখছি। কোনো পরিবর্তন হয়নি
তোমার।
রুদ্রঃ তোমার ও তো কোনো পরিবর্তন
হয়নি। শুধু একটু মোটা হয়ে গেছো।
গালদুটো ফুলেছে।
ইতিঃ (মুচকি হেসে দিলো)
রুদ্রঃ হাসছো যে?
ইতিঃ তোমার কথা শুনে আর কি?
রুদ্রঃ তোমার হাসবেন্ড কোথায়? একা
যাচ্ছো যে?
ইতিঃ ও তো বাইরে থাকে। আব্বুর ও
শরীর খারাপ। তাই একা যাচ্ছি।
কাউকে নিয়ে আসলে পারতাম। কিন্তু
ইচ্ছে করে আনিনি। এখন তো একা
নিজের মত করে যেতে পারবো যখন
ইচ্ছা। কোনো তাড়াহুড়ো নেই।
রুদ্রঃ এটাতো আমার স্বভাব।
ইতিঃ হুম। বাস্তবতা আমাদেরকে এক
হতে দেয়নি। তাইতো তোমার সবকিছু
আপন করে নিয়ে বেঁচে আছি। তোমার
যা ভালো লাগা তাতে তোমাকে
খুঁজে পাই। তবে তুমি আমাকে কিছু
দায়িত্ব দিয়েছিলে। আমি সবকিছু
যতটুকু সম্ভব পালন করি। কখনো নিজের
পরিবারকে আমি কিচ্ছু বুঝতে দিইনি।
সবাইকে ভালো রাখার চেষ্টা করি।
রুদ্রঃ হুম। বিয়ের আগে তো সবাই
ভালোবাসে। কোনো কোনো সম্পর্ক
এক ও হয়। কিন্তু আমরা পারি নি।
অনুভবেই ভালোবেসে যাবো আমরা
একে-অপরকে দূর থেকে।
ইতিঃ তোমার সাথে আর দেখা হবে
ভাবি নি। তাও হয়ে গেলো।
রুদ্রঃ পৃথিবীটা এতটা বড় নয়। কোনো
না কোনো সময় দেখা হবেই।
..
..
..
কথা বলতে বলতে ওরা সিলেট চলে
আসল। নেমে গিয়ে এক সাথে চা ও
খেলো। এবার বিদায় নেওয়ার পালা।
ইতিঃ ভালো থেকো।
রুদ্রঃ তুমি ও।
দুজন দুদিকে চলে যেতে লাগলো।
..
..
..
রুদ্র ভাবছে, কখনো দেখা হবে ভাবি
নি। তাও হয়ে গেলো। দেখা না
হওয়াটা বোধহয় ভালো ছিলো। পুরনো
ব্যাথাটা আবার বেড়ে যাবে।
অন্যদিকে ইতির ও একি অবস্থা। চোখ
দুটো ভিজে গেছে ইতির। সামনের
সবকিছু অস্পষ্ট লাগছে।
..
..
..
বাস্তবতা কখনো কখনো খুব নিষ্ঠুর হয়।
কেড়ে নেয় মনের মানুষটিকে, সুখকে,
ইচ্ছাকে। অনিচ্ছা স্বত্ত্বে ও গলা
টিপে মারতে হয় ভালোবাসাকে যখন
ভাগ্য হাত ছেড়ে দেয়।
চলে আমার রিকশা হাওয়ার বেগে উইড়া উইড় চলে
ম্যাডাম ক্লাস নিচ্ছেন। ইংরেজি
ক্লাস। Paragraph লিখতে দিলেন your aim
in life.. সবাই
লিখা শুরু করে দিয়েছে। ক্লাসের দুষ্টু
ছেলেটিও লিখছে। কী লিখছে?
ম্যাডাম তার
পাশে দাঁড়িয়ে লিখা পড়ছিলেন। -
দেখি খাতাটা দাও তো। দুষ্টু
ছেলেটি খাতা এগিয়ে দিল।
ম্যাডাম পড়ে শোনালেন যার বাংলা
অর্থ এরকম.. "সবারই জীবনে স্বপ্ন আছে।
কেউ হতে চায় ডাক্তার কেউবা পাইলট
কেউবা ইন্জিনিয়ার। তবে আমি হতে
চায়
রিকশাওয়ালা । its my aim in life...."
তারপর ক্লাসে হাসির রোল পড়ে
গেল। ছেলেটা যে ফান করে
লিখেছে সবাই
সেটা জানে। কিন্তু ম্যাডাম
সিরিয়াস। অত্যন্ত রেগে গেছেন। বেত
দিয়ে সপাং সপাং
করে হাতে মারলেন! .
কয়েক বছর পরের কথা! সেই দুষ্টু
ছেলেটি এখন ইন্জিনিয়ার।
রিকশাচালক হওয়ার শখ
পূরণ হয়নি আফসুস! একটা মেয়ের সাথে
প্রেম করছে চুটিয়ে। মেয়েটির নাম
অহনা।
তো অহনা একদিন বলল,
- এই জান, বাসায় আমার মা আমাদের
রিলেশন জেনে গেছে।
- ওহ নো। এখন কী হবে?
- মা তোমার সাথে দেখা করতে চান।
কালকেই আসবা আমাদের বাসায়।
- অকা।
পরের দিন। দুষ্টু ছেলেটি ড্রয়িংরুমে
বসে আছে। একটুপর অহনার মা আসলেন
এবং
ছেলেটি অহনার মাকে দেখে পুরাই
তব্দা। ইনি তো সেই ম্যাডাম! ওহ শিট!
এখন পালাব
কেমনে?
ছেলেটি দাঁড়িয়ে সালাম দিল। -
বোস বাবা। তোমাকে চেনা চেনা
লাগছে। কোথায়
যেন দেখেছি!
- কোথাও না ম্যাডাম!
- ম্যাডাম? ওহ ইয়েস মনে পড়েছে।
ক্লাস নাইনে ছিলা তখন। তুমি তো
রিকশাওয়ালা
হতে চেয়েছিলা। ছেলেটির অবস্থা
পুরা কেরাসিন! কি বেকায়দায় পড়ল!
অহনার মা
জিজ্ঞেস করলেন,
- তা তোমার Aim in life পূরণ হয়েছে?
রিকশাচালক হয়েছ?
- না শাশুড়ি আম্মা থুক্কু ম্যাডাম। সবই
ভাগ্যের লীলাখেলা!
- কি? তাহলে আমার মেয়ের সাথে
প্রেম করলা কেন? বিয়ের পর ওর শখ পূরণ
করতে পারবা? যে ছেলে নিজের এইম
পূরণ করতে পারে নি সে আমার মেয়ের
শখ কিভাবে পূরণ করবে? নাহ তোমার
সাথে বিয়ে দেয়া সম্ভব না। তুমি এখন
আসতে
পারো। ছেলেটি চলে যাচ্ছিল।
অহনার মা আবার তাকে বললেন,
- সেদিন ক্লাসে তুমি ফান করছিলা
আর আমি সিরিয়াস ছিলাম। আজ আমি
ফান করছি আর তুমি
সিরিয়াস দুষ্টু ছেলেটির অনেক্ষণ
লাগল কথাটি বুঝতে। যখন বুঝতে পারল
তখন সে
খুশিতে লাফিয়ে উঠল! রাস্তায়
হাঁটতে হাঁটতে ছেলেটা কল দিল
অহনাকে।
- বিয়েটা এবার হয়ে যাবে, অহনা শুনছ?
- হ্যাঁ শুনছি। আম্মা আমাকে সব বলেছে।
তোমার কত দুঃখ! চিন্তা করিও না।
তোমার Aim
in life অবশ্যই পূরণ হবে। বিয়ের পর তুমি
একটা রিকশা কিনবা। আর রিকশা
চালিয়ে তুমি
আমাকে সারা শহর ঘুরাবা!
- অতঃপর দুষ্টু ছেলেটির মুখে একটাই
গান শোনা যায়..
"চলে আমার রিকশা হাওয়ার বেগে
উইড়া উইড় চলে ''