Friday, 16 September 2016

লিখিবো শিরোনামে??--


-- কি করো??
-- তুমি জেনে কি করবা?
-- তোমার মাথা ফাটাবো ফাজিল..
(রেগে গিয়ে)
যতবার কথা বলতে যাই ততবারই
তেরামি কথা,
আর কথা বলবোনা তোমার সাথে আজ
থেকে,
-- তুমি কথা না বললে মনে করিওনা
আকাশে কখনো রুদ্র থাকবেনা,
বরং ভালোই চলবে আকাশ তার গতি
নিয়েই,
শুধু মাঝখান থেকে তুমি আকাশের
মাঝে মেঘ হয়ে বিচরণ করার
অধিকারটুকু হারাবে,
-- কি! তুমি এভাবে বলতে পারলে
কথাটা??
-- আমি না বললে কি অন্য কেউ বলবে
বলে তোমার মনে হয়??
-- ঠিক আছে আর কথা হবেনা তোমার
সাথে,
মেয়েটি নীরব হয়ে বসে আছে,
ওর নাম মেঘা,
মেয়েটির ইচ্ছে ছিলো সে কখনো
কারোর সাথে প্রেম করবেনা,
কিন্তু আকাশ নামের এই ছেলেটি তার
মন কেড়ে নেয় "আকাশ মেঘের"
শিরোনামে কোন এক ছন্দ লিখে,
কিন্তু গতরাতে মেঘা খুব বেশিই
অধিকার খাটাতে চেয়েছিলো
আকাশের সাথে,
কিন্তু আকাশের বুদ্ধির কাছে সে
বারবার হেরে গিয়েছে,
মেঘার বুঝতে বাকি নেই যে,
আকাশ এখনো রাতের বিষয়টা নিয়ে
তার উপরে অভিমান করে আছে,
মেঘা আকশের অভিমান ভাঙাবার
জন্যে আবারও তাকে ম্যাসেজ দেয়,
-- এই!!
-- কি? তুমি না বললে আর কথা হবেনা
আমার সাথে?
-- হুম বলেছি
এবার তোর মাথা ফাটাবার জন্যে
ম্যাসেজ দিয়েছি (আবারও রেগে যায়
মেঘা)
-- আচ্ছা ফাটিয়ে দাও,
আমি মরে গেলেই তুমি মুক্তমনা হয়ে
যাবে,
কাউকে নিয়ে ভাবতেও হবেনা
তোমার,
-- দেখো আকাশ!
আমার অনেক কষ্ট হচ্ছে প্লিজ মাফ করে
দাও!
আমি আর অবাধলভ্য আচরণ করবোনা
তোমার সাথে!!
এবার আর আকাশ রাগ করে থাকতে
পারলোনা,
তার প্রতি মেয়েটির এতো দূর্বলতা
সে কখনো কল্পনাও করতে পারেনা,
সে এখন একমনে ভাবছে মেঘার কথা,
আমাকে এতোটা ভালবাসে মেয়টি!
এই ফেইসবুক জগতেও কি করে এটা সম্ভব!
সত্যিই মেয়েটি অনেক ভালো,
সে এবার ভাবছে আরেকটু দুষ্টুমি করা
যাক মেঘার সাথে,
এই ভেবে এবার আকাশ মেয়েটির
ম্যাসেজের উত্তর দিলো..
-- হুম... পুরো আকাশ এখন মেঘমুক্ত,
কোথাও মেঘের ছেড়া আঁচলও নেই
যেখানে আকাশ মেঘকে ক্ষমা করবে,
-- কি! আমি নেই তোমার মাঝে??
-- আরে পাগলি তুমি বুঝোনা কিছুই,
সত্যি তুমি এখনো অনেক অবুঝ রয়ে
গেলে...
-- তো! কি বলেছো এসব আকাশের বুকে
মেঘ নেই??
-- ওটাতো বুঝিয়েছি যে তোমার
কোন কথা আর আমার মনে নেই
আমি সব ভুলে গিয়েছি,
-- হয়েছে হয়েছে আপনার কবিতা এখন
বাদ দিন এবার বলুন মাফ করেছেন
কিনা!
-- আরে পাগলি! ভালবাসার মানুষের
কাছে মাফ চাইতে নেই,
তুমি বুঝনা,
অভিমান দিয়ে অভিমান ভেঙে
দেওয়ার নামই ভালবাসা,
-- আচ্ছা সেটা কিভাবে! বুঝিয়ে দাও
প্লিজ...
-- না তোমাকে সব বুঝিয়ে দিলে তুমি
আমার উপরে আরও বেশি করে মেঘ
ছড়িয়ে দেবে,
-- হি হি হি... পাগল একটা.. তোমাকে
মেঘ হয়েই আমার আঁচলে চিরদিন
লুকিয়ে রাখবো,
ভাব নিবানা একদম,
অতঃপর একটি অদ্ভুত ভালবাসা
এভাবেই অনুভূতি নিয়ে মান অভিমান
করে কাটিয়ে দেয় আনন্দের প্রহর গুলো,
একসময় যখন দু'জন দু'জনার হয়ে যেতে
পারে..
তখন! ---------- শূন্যস্থানে কি লিখবো??
সত্যিই এই অনুভূতিটা আমার জানা নেই,
ভালবাসাই কখনো পাইনি
ভালবাসার মানুষকে পাবার আনন্দঘন
অনুভূতির কথা কিভাবে বলবো??

No comments:

Post a Comment