Friday, 16 September 2016

একটি প্রেমের অনুগল্প


--এই পাগলি কি কর....???
-
--কি বললে...???
-
--কেন পাগলী বললাম...!!
-
--কেন আমি কি পাগলি নাকি...???
-
--নয়তো কি..??? কালকে তোমাকে
দেখা করতে বললাম দেখা করলে না
কেন...???
-
--ইচ্ছা হয়নি তাই করিনি, তোমার
তাতে কি...???
-
--এই জন্যই তো তুমি পাগলি...!!
-
--যাও তোমার সাথে আড়ি..!!
-
--আমার নোট কখন ফিরে পাচ্ছি তাই
বল..!!
-
--ফেরত দিলে তো পাবে...???
-
--মানে....???
-
--মানে ফেরত দিচ্ছি না....!!
-
--দেবেনা কেন....???
-
এটার উপর আমার অধিকার আছে তাই...!!
-
--কিসের অধিকার....???
-
--জানিনা..!!
-
--ওলে বাবা...তাই নাকি....???
-
--হুম।

এতক্ষণ কথা হচ্ছিল তমাল আর বিথীর
মধ্যে। ওরা দুজন ***** বিশ্ববিদ্যালয়ের
দর্শন বিভাগের স্টুডেন্ট, দুজন দুজনকে খুব
ভালবাসে কিন্তু, বন্ধুত্বের বেড়াজাল
টপকে কেউ কাউকে বলতে পারছে না।
.
দুজনের বন্ধুত্ব শুরু হয়েছিল অন্যভাবে,
তমাল ক্লাসের মেধাবী ছাত্র কিন্তু
চুপচাপ, কারও সাথে কথা বলে না,
ক্লাস শেষে একাএকা বসে থাকে।
কিন্তু বিথী তমালের উল্টো টা।
ক্লাসের সেরা সুন্দরী, চঞ্চলা এবং দুষ্টু
প্রকৃতির, এক সেকেন্ড ও চুপচাপ থাকতে
পারে না।
তমালের নিরবতাকেই ভালবেসে ওর
সাথে বিথীর বন্ধুত্ব গড়ে ওঠে।

--এই বিথী...!! একটু শোন।
-
--বল..!!, আজকে এত তাড়াতাড়ি চলে
এসেছ...???
-
--আচ্ছা, আমরা তো বন্ধু তাইনা...???
-
--হ্যাঁ...! হঠাৎ এই প্রশ্ন...???
-
--আমরা যেহেতু বন্ধু তাহলে তুই করে
বলনা কেন...???
-
--তুমি স্পেশাল বন্ধু তাই, তুমি করে
বলি..!!
-
--সবসময় ফাজলামো ভাললাগে না,
আচ্ছা উঠছি!
-
--ওই তমাল কোথায় যাচ্ছ দাড়াও বলছি
.
.
তমাল কথা না বলে চলে যায়। ইচ্ছে
ছিল আজকে বিথীর হাতে একটা
গোলাপ ধরিয়ে দিয়ে বলতে "বিথী
আমি তোমাকে অনেক ভালবাসি
"কিন্তু কেন জানি হঠাৎ করে মুড চলে
গেল। তমালের মনটা বিষন্নতায় ভরে
গেল।
এদিকে তমালের এরুপ আচরণে বিথী ও
বিস্মীত। বিথীর সাথে এর আগে কখনও
এমন করেনি।
না চাওয়া শর্তেও বিথীর চোখের
কোনে জল এসে যায়।

এরপর থেকে তমাল নিয়মিত ক্লাসে
আসে না, বিথীর সাথে ঠিকমতো
কথাও বলে না। বিথীকে দেখলে
এড়িয়ে যেতে চায়।
ক্লাস শেষে কদম গাছটার নিচে গিয়ে
বসে বসে ডায়েরিতে কি যেন
লেখে।

একদিন তমাল ভুল করে ডায়েরিটা
ক্লাসরুমে ফেলে আসে এবং
ভাগ্যচক্রে সেটা বিথীর হাতেই
পড়ে।
রাতে ডায়েরির পাতা উল্টাতে
উল্টাতে একটা পাতায় গিয়ে চোখ
আটকে যায়।সেখানে লেখা
ছিলঃ"বিথী আমি তোমাকে অনেক
ভালোবাসি, কিন্তু জানিনা আমি
তোমার ভালবাসা পাবার যোগ্য
কিনা।সেই দিনের পর থেকে আমি
রাতে ঘুমাতে পারি না। জানিনা
তুমি আমাকে ভালবাস কিনা কিন্তু
আমি তোমাকে চিরকালই ভালবেসে
যাব।" বিথীর চোখ থেকে অঝর ধারায়
নেমে আসে লোনা পানির ঝরনা।
সারারাত ফুপিয়ে ফুপিয়ে কাদে।
এদিকে ডায়েরি হারিয়ে তমাল
পাগল প্রায়।

পরদিন ক্লাস শেষে তমালের পথ আটকে
দাড়ায় বিথী।
হাতে তমালের ডায়েরি। তমালের
তমালের ঘুমহীন চোখ লাল টকটকে।
তমালের চোখের দিকে তাকিয়ে
বিথী কেদে ফেলে বলে...
--তুমি আমার সাথে কথা বলতে চাওনা
কেন...??? আমি কি খুব পচা...???
-
--এমনি বলি না..!আর আমার ডায়েরি
তুমি কোথায় পেলে....???
-
--তোমার যে বউ হবে সে আমার
চেয়েও বেশি পচা হবে।
-
--আমার পচা বউই দরকার। আমার
ডায়েরিটা ফেরত দাও...!!
-
--কাউকে ভালবাসলে সেটা কি শুধুই
ডায়েরিতে লিখে রাখলে হয় নাকি
বলতেও হয়...???
-
--শাসন হয়নি যদি তুমি গ্রহণ না কর...???
-
--তো এখন বল...!!
-
তমাল সাহস করে বলার চেষ্টা করলো....
--আ...আ..আমি কি সারাজীবন তোমার
হাতটা ধরে গল্প করার সুযোগ পেতে
পারি...???
-
--আরে পাগল এভাবে কি কেউ
কাউকে প্রপোজ করে...???
তমাল নিজেকে আর ধরে রাখতে পারল
না বিথীকে জড়িয়ে ধরে বললো
--"I love u Bithi"
-
--"I love u too Tomal"
এভাবেই শুরু হয়ে গেল নতুন একটা
প্রেমের বন্ধন।

No comments:

Post a Comment